শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলায় এনআরবিসি ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
এইচ এম জাকিরঃ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ভোলায় প্রকাশ্যে ঋণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এনআরবিসি পিএলসি ব্যাংক এর আয়োজনে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এনআরবিসি ব্যাংক পিএলসি আয়োজন ঋণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং বিশেষ অতিথি ছিলেন, ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে শহরের পাশাপাশি গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ঋণ প্রকল্প চালু করা হয়েছে। তারা আরও জানান, প্রকল্পে বিশেষভাবে জেলেদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা ও শিক্ষার্থীরা এনআরবিসি ব্যাংকের সহায়তায় পাওয়া সুযোগ-সুবিধার অভিজ্ঞতা শেয়ার করেন।
পরে অতিথিরা এনআরবিসি ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মোট ৩৫ জন গ্রাহকের হাতে ১ কোটি ৩০ লাখ টাকার ঋণের চেক তুলে দেন।
এছাড়া  ১০ টাকা ও ৫০ টাকার বিশেষ প্রকল্পের আওতায় এনআরবিসি ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৫০ জন গ্রাহককে প্রায় ৪ কোটি টাকা ঋণ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের এসএমই ও কৃষি অর্থায়ন বিভাগের প্রধান শেখ আহসানুল হক, মাইক্রো ক্রেডিট বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়া, বরিশাল-খুলনা জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, ভোলার এনআরবিসি ব্যাংকের বাংলাবাজার কার্যালয়ের ম্যানেজার এবং এরিয়া হেড সহিদুল হক সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews