শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিনুল ইসলাম খান সভাপতি ও ফজলুর রহমান (বাচ্চু) সম্পাদক, ভোলায় বাস ও মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক Top AI Companion by Pornworks.online – Your Responsive English Chat for Canada Responsive AI Companion in English | Engage in Conversation at Musebix.org ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২টি জিপিএ-৫, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৭টি জিপিএ-৫, জেলায় পাশের হার ৫৩.৭১ শতাংশ ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসসহ এক মাদক ব্যবসায়ী আটক ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উদযাপনে ছাত্র-জনতার আনন্দ মিছিল ভোলায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-১০

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে করে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দশ জন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ও দুপুর ২ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কের বোরহানউদ্দিনের মনিরাম ও লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় না পাওয়া গেলেও তারা বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিলো।
পথিমধ্যে লালমোহনে আজাহার উদ্দিন কলেজ গেইট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিকে আসা অপর একটি অটোরিকশার সাথে সংঘর্ষেরর পর রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতাল ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
তবে এতে হতাহতের শঙ্কা আরও বাড়ার আশংকা করা হচ্ছে।
লালমোহন থানার ওসি অলিউর রগমান জানান, পুলিশ ঘটনাস্থে গিয়ে উদ্ধার এবং ঘটনার তদন্ত করছে।

অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। সকালের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দ্রুতগামী জিকসার ও আর টি আর ২টি মোটরসাইকেল প্রতিযোগিতা দেয় এতেই জিকসারে থাকা দুইজন আরোহী নিয়ে মোড়ে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে আত্মরক্ষায় মোটরসাইকেলটি পিলারের সাথে সজোড়ে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি খাদে পড়ে ঘটনাস্থলে চালক সোহাগ নিহত হয়।

দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র টবগী ৭ নং ওয়ার্ডের রাজ বাড়ীর মোঃ সেলিম এর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews