বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

ভোলার লালমোহনে বাস-নসিমন-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, শ্যালক ও দুলাভাই নিহত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
লালমোহন প্রতিনিধিঃ ভোলা লালমোহনে বাস-নসিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম চরমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন আজহারউদ্দিন ডিগ্রী কলেজের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোঃ ওলি উল্লাহ (দুবাই) ৫৫ ও তার শ্যালক আবুল কালাম। তারা দুজন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গজারিয়া বাজারের পশ্চিম পাশে বড় মিয়া বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে শ্যালক এবং দুলাভাই গজারিয়া বাজার থেকে দক্ষিণ দিকের রওনা হয়। তারা আজহার উদ্দিন ডিগ্রী কলেজ সংলগ্ন আসতেই তাদের সামনে থাকা মালামাল বোঝাই একটি নসিমন হঠাৎ করে রাস্তার উপরে দাঁড়িয়ে যায়। এ সময় তাদের মোটরসাইকেলটি নসিমনকে ৫ কাটিয়ে উঠে যেতেই বিপরীত দিক অর্থাৎ চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হওয়া দ্রুতগামী যাত্রী ভাই একটি বাস তাদেরকে চাপা দেয়। মুহূর্তের মধ্যে তাদের দুজনেরই মাথার শরীর থেকে আলাদা হয়ে যায়। এমনকি মাথার মগজ রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা ছুটে এসে বাসটিকে ধরার চেষ্টা করলেও দ্রুতগতির বাসটি ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর স্থানীয়রা পুরো রাস্তা অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লালমোহন থানা পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা। প্রায় আধা ঘন্টার চেষ্টার পর তারা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও এখনো ওই এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
 এ ব্যাপারে লালবন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। এরপর খবর পেয়ে আমাদের পুলিশের টিম সেখানে গিয়ে স্থানীয়দেরকে শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় নিয়তদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews