সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন বিদ্যালয় প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক এ. কে. এম ছালেহ্উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী আশরাফ সিদ্দিকী জাকীর। বিশেষ অতিথি ছিলেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন, মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম ও মো. সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সদস্য মোতাসিম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, বিদ্যালয় পতাকা ও অলিম্পিক উত্তোলন করা হয় । পরে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন বিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদ তাহসিনুল হাওয়া। ক্রীড়াবিদদের শপথবাক্য পাঠ করান নিশাত ফারজানা প্রকৃতি।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সর্বশেষ যেমন খুশি তেমন সাজো পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পাহাড়ি কন্যা, মোনালিসা, ডেঙ্গু রোগী, নতুন বউ, সবজি বিক্রেতা সহ ব্যতিক্রমী বিভিন্ন ধরনের সাজ নিয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে তুলে দেন আকর্ষণীয় পুরষ্কার।
এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদা বেগম, সিনিয়র শিক্ষক তাপস চন্দ্র তালুকদার, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক শাহা জামাল, সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শারমিন জাহান, সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ছানী, সহকারী শিক্ষক মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ লিসন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. জুকরান হোসেন কিরণসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews