শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ভোলা সদরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন সজল কুমার দাস বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ লালদীঘির পাড়ে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন আহত ঢাকায় গ্রেপ্তার হলেন ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান স্ত্রীর মরদেহ হাসপাতলে রেখে স্বামী লাপাত্তা ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় হত্যাকারীর আত্মসমর্পণ

ভোলার তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমুদ্দিনে সড়ক দুর্ঘটনায় বাবুল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার আড়ালিয়া হাওলাদার বাড়ির পূর্ব পার্শ্বের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মোঃ বাবুল পেশায় একজন মুদি দোকানদার। তিনি তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্যা গ্রামের বাসিন্দা গেদু মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবুল তাঁর ভাগ্নির জানাযা শেষে আড়ালিয়া হাওলাদার বাড়ির পূর্ব পার্শ্বের মোড়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশা পিছনের দিকে ঘোরাতে গিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশান্ত মলো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ না থাকায় সাধারণ ডায়েরি করে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews