1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কয়েক হাজার পরিবার ও ফসলি জমি চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় প্রতিবাদ সভা ভোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের ২ কোটি টাকার ফসল নষ্ট, প্রতিবাদে মানববন্ধন ভোলায় অস্ত্র গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজী আটক

ভোলার মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে গণধর্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা সাদিয়া (১৬) নামে এক কিশোরীকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।​ ভুক্তভোগী কিশোরী সাদিয়া (১৬) সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রাসেলের ছেলে মোঃ সজীবের সাথে কয়েক মাস আগে সাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সে ১৪ জানুয়ারি ভোরে সিলেট থেকে ঢাকা হয়ে লঞ্চযোগে মনপুরায় আসে।

পরে ​সাদিয়া ও সজীবের বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের বিয়ের কথা বলে জিম্মি করে।
অভিযোগ উঠেছে, ওই চক্রটি তাদেরকে আটকে রেখে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

প্রেমিক মোঃ সজীব জানান, ​গতকাল রাতে আল-আমিন, মাকসুদ ও ইদ্রিস নামের তিন ব্যক্তি তাদের লঞ্চঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যায়। লঞ্চঘাটে না নিয়ে তাদের নিয়ে যায় নতুন বেড়িবাঁধ নির্জন এলাকায়।
​সেখানে রাসেলকে মারধর করে আটকে রেখে সাদিয়ার ওপর পাশবিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ চালায়।

​ঘটনার পর কিশোরীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় বেড়িবাঁধে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

​এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট