সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

৬’শ টাকার জন্য স্টাম্পের আঘাতে বন্ধুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মাত্র ৬শ টাকার জন্য ক্রিকেটের স্ট্যাম্পের আঘাতে প্রাণ দিতে হলো বন্ধু শাকিল (৩০)কে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে। মৃত শাকিল ওই গ্রামের বাসিন্দা মোঃ ইউনুস মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানার সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত শাকিল এর কাছ ৬ শত টাকা পায় একই গ্রামের বাসিন্দা নূরনবী পণ্ডিত এর ছেলে তামিম। প্রায় সময় টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাধে ছোটখাটো ঝগড়া। একইভাবে গতকাল শনিবার বিকেলের দিকে তাদের বাড়ির কাছেই একটি খেলার মাঠে শাকিল এবং তামিম সহ বন্ধুরা ক্রিকেট খেলছিলো। খেলা শেষে শাকিল এর কাছ থেকে তামিম তার পাওনা টাকা চাইতেই বাঁধে বাকবিতান্ড। যদিও তাদেরই সহপাঠীরা বিষয়টি মুহূর্তের মধ্যে থামিয়ে দিয়ে সকলে একসাথে মাঠ ত্যাগ করে।

এরপর পাশের একটি দোকানের সামনে চা খেতে বসলে ওই ঘটনা রেস ধরে তামিমের হাতে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিল এর মাথায় সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে শাকিল মাটিতে লুটে পড়ে। তার সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু আশঙ্কাজনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করলেও মুহূর্তের মধ্যে সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে। রাতভর চেষ্টা করেও কোনভাবে তার অবস্থার পরিবর্তন করতে পারেননি চিকিৎসকরা। অবশেষে রোববার (১১ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে শাকিল চলে যায় না ফেরার দেশে। বর্তমানে তার মরদেহ ঢাকা থেকে ভোলায় আনার পথে রয়েছে।

এদিকে ঘটনার পরপরই তজুমদ্দিন থানায় তামিমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশান্ত মলো বলেন, সামান্য ৬০০ টাকার জন্যই এ ধরনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাবে তা হয়তোবা কেউই কামনা করেনি। যদি এই ঘটনায় মৃত শাকিল এর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews