রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোটকেন্দ্রে থাকবে ড্রোন নজরদারি, মহাপরিচালক জিয়াউল হক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
এইচ এম জাকিরঃ বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও উৎসবমুখর করতে উপকূলীয় এলাকায় তৎপর রয়েছে কোস্টগার্ড। পাশাপাশি ড্রোন নজরদারি থাকবে প্রত্যেক কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্রে করে সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন রয়েছে।
শুক্রকার (৬ ফেব্রুয়ারি) বিকালে পূর্ব ইলিশা ইউনিয়নের মধ্য ইলিশা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে কোস্টগার্ড সদস্যদের মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড মহা পরিচালক আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দুর্গম চরাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত  থাকবে। নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী সহ নদীবেষ্টিত ভোলা জেলার অত্যন্ত দুর্গম অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ন করে কাজ করে যাবে।
ভোলার দুর্গম ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা প্রসঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, দুর্গম অঞ্চলের ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারে সেজন্য কোস্টগার্ড বাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিকভাবে কাজ করে যাবে।
সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে এবারই  কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সার্বিক দিক পর্যবেক্ষনে সুরক্ষায় অ্যাপসের মাধ্যমে মনিটরিং করা হবে। যাতে কোথায় কোন অপ্রতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া যায়।
মহা পরিচালক আরও জানান, দুর্গম এলাকায় তাৎক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে দ্রুতগামি নৌযান ও স্পিচবোট নিয়োজিত থাকবে।
এরআগে কোস্টগার্ডের মহাপরিচালক ভোলায় এসে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ডাঃ শামিম রহমান, কোস্টগার্ড দক্ষিন জোনের কমান্ডার  ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews