সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় চাকরি মেলায় শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি ভোলার ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে ‘ডক্টর ইউসুফ ইফতি’ ভোলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও   ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি হলেন এমপি পার্থ ‎‎ ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ধর্ষকের লিঙ্গ কর্তন ভোলার দৌলতখানে যৌতুকের নেশায় গৃহবধুকে পিটিয়ে হত্যা ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম 

ভোলার লালমোহনে অর্ধশতাধিক কর্মী নিয়ে কৃষকলীগ নেতার জামায়াতে যোগদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার লালমোহনে অর্ধ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন উপজেলা কৃষক লীগ সভাপতি মো. মোখলেছুর রহমান বকসি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি যোগদান করেন।
এ সময় তার সাথে প্রায় ৭০ জন কর্মী জামায়াতে ইসলামী দলে যোগ দেন। তাদেরকেও একই ভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার আমির মাওলানা আব্দুল হক জানান, মোখলেছুর রহমান আওয়ামী লীগের সময়কাল দল থেকে তেমন কোন সুযোগ-সুবিধা পাননি। উল্টো দলের বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছেন। একই ভাবে বিএনপিরও অনেক নির্যতনের শিকার হয়েছেন। দুই দলের নির্যাতনের শিকার হয়ে তিনি অনেক আগ থেকেই সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার। কিন্তু দলের কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে তাকে এক বছর দল পর্যবেক্ষণে রেখেছেন। এক বছরে তার মধ্যে আশানরূপ পরিবর্তন হওয়ায় তাকে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহন করে নিয়েছি।
এব্যাপারে কৃষকলীগ সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, লালমোহন বাজারের তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছোট বেলা থেকে বিএনপির রাজনীতি করে আসছেন। বিএনপির উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। যার জন্য তাকে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অসংখ্যবার আওয়ামীলীগের হামলা-মামলার শিকার হতে হয়েছে তাকে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে ব্যবসায়িকভাবে এক প্রকার চাপ প্রয়োগ করে তাকে আওয়ামীলীগ যোগ দিতে বাধ্য করা হয়েছেন। সে সময় বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেই তিনি আওয়ামীলীগে গিয়েছেন। পরে তাকে ২০২৩ সালে কৃষক লীগের উপজেলা সভাপতি করা হয়। তবে তিনি ৬ মাসের মাথায় সে পদ থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করেন। আওয়ামীলীগের দলে থেকেও তিনি বিএনপির নেতাকর্মীদের হামলা-মামলা থেকে বাঁচিয়েছেন।
এমনকি ২০২৪ সালের জুলাই আন্দোলনে মাঠে সক্রিয়ভাবে থেকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছেন। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির লোকজন তাকে ব্যবসায়িকভাবে দুই কোটি টাকার ক্ষতি করেছে। এমনকি আওয়ামীলীগ ট্যাগ দিয়ে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। বিএনপি এক প্রকার তার সাথে বেইমানি করেছে বলে দাবি করেন তিনি। সংগত কারণে তিনি দল পরিবর্তন করে বাকি জীবনটা জামায়াতে ইসলামীতে থেকে আল্লাহর রাস্তায় কাজ করতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews