রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলার চরফ্যাশনে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলার রসুলপুর ইউনিয়নে দীর্ঘ ৭ বছর ধরে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ৭ পরিবার। বাড়িতে বিদ্যুতের লাইন স্থাপন করা হলেও তা চালু না থাকায় দিন দিন বাড়ছে ওই সকল পরিবার গুলোর ভোগান্তি।

বিদ্যুতের সংযোগ পাওয়ার আশায় একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত করেও কোনভাবে সুফল না মেলায় অবশেষে বিদ্যুতের সংযোগ নিশ্চিত করার দাবিদাবিতে  সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

​চরফ্যাসন-ভোলা আঞ্চলিক সড়কের পাশে বাড়িতে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার নারী, পুরুষ ও শিশু অংশ নেন। এসময় তারা অভিযোগ করেন, ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের এই অংশে বিদ্যুতের লাইন স্থাপন করা হলেও আজ পর্যন্ত কোনো পরিবার সংযোগ পায়নি। বর্তমান সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেওয়ার ঘোষণার মাঝেও রহস্যজনক কারণে তারা অন্ধকারের বাসিন্দা হয়ে আছেন। বিদ্যুতের অভাবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ডিজিটাল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

​ভুক্তভোগী নাজমা বেগম বলেন,আমাদের চোখের সামনে দিয়ে বিদ্যুতের তার গেছে, কিন্তু ঘরে বাতি জ্বলে না। দীর্ঘ ৭ বছর ধরে আমরা অন্ধকারে পড়ে আছি। স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার ধরণা দিয়েও আমরা কোনো প্রতিকার পাইনি।

​আরেক ভুক্তভোগী মনির হোসেন জানান, এলাকায় সংযোগ না থাকায় কৃষি কাজে সেচ ও গৃহস্থালি কাজ করতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর চেয়ারম্যানের কাছে এই ৭পরিবারে (সংবাদ সূত্র মতে) দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জোর দাবি জানান।
​মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রুমা বেগম, সালমা বেগম, কুলসুম বেগম ও রিয়া বেগমসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের ঘরে বিদ্যুতের আলো না পৌঁছায়, তবে তারা জেলা সদরে গিয়ে আরও কঠোর কর্মসূচি ও অবরোধের ডাক দেবেন।

​স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews