1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কয়েক হাজার পরিবার ও ফসলি জমি চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় প্রতিবাদ সভা ভোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের ২ কোটি টাকার ফসল নষ্ট, প্রতিবাদে মানববন্ধন ভোলায় অস্ত্র গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজী আটক

ভোলার ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১২ প্রার্থীর বৈধতা ঘোষণা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলা-১ (সদর) ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)  আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল এবং বিকাল পৃথক দুটি ধাপে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছায়ের কাজ সম্পন্ন হয়। দিন ব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ভোলা-৩ ও ভোলা-১ এই দুইটি সংসদীয় আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে জোলা রির্টানিং অফিসার। এছাড়া বৈধ ঘোষণা করা হয় ১২ প্রার্থীর মনোনয়ন।
ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ডাঃ শামিম রহমান বৈধ এবং বাতিলকৃত প্রার্থীদের নাম ঘোষনা করেন।এরমধ্যে ভোলা-৩ আসনে  সতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) আকবর হোসেন ও সতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল হয়।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা  প্রশাসক  ডাঃ শামীম রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোলা-১ আসনে প্রার্থীর সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় রফিজুল হোসেন, ভোলা সদর আসনে হলফনামায় তথ্যের ত্রুটি থাকায় জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন এবং ভোটার তালিকার ত্রুটি থাকায় সতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের  তার মনোনয়ন বাতিল করা হয়।একই সাথে ভোলা সদর আসনে বিএনপি’র গোলাম নবী আলমগীর, বিজেপি প্রার্থী আন্দালিব রহমান, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওবায়েদ বিন মোস্তফার, গন অধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মোঃ আশ্রাফ আলীর মনোনয়ন বৈধ ঘোষনা করেনন।
অন্যদিকে ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণ অধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলে উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এরআগে গেল বৃহস্পতিবারর ভোলা-২ আসনে দুই সতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামীকাল ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে।
উল্লেখ্য ভোলার চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এরই মধ্যে একটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হলেও আজ শনিবার আরো দুইটা আসনের মনোনয়নপত্র যাচাই বাসের কাজ সম্পন্ন করে জেলার রিটার্নিং কর্মকর্তা। তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট