সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন নির্বাচনের গ্রহণ। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল হক অনু।

একই সাথে নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদার জানান, সংগঠনের ১১ টি পদের বিপরীতে ২ থেকে ৩ ডিসেম্বর দুই দিনে ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ৪ ডিসেম্বর মোট ২২টি মনোনয়ন পত্র জমা পড়ে।

এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, চ্যানেল আই এর মোঃ হারুন অর রশিদ ও বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান।

সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন- একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম ও এস এ টেলিভিশনের মোঃ বিল্লাল হোসেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির ও গাজী টেলিভিশনের এম হেলাল উদ্দিন।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- মাই টিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, নাগরিক টেলিভিশনের মলয় চন্দ্র দে ও এটিএন নিউজের মোঃ ফরিদুল ইসলাম।

অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ও নেক্সাস টেলিভিশনের মোকাম্বেল সিকদার মিশু।

দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান ও চ্যানেল এস এর প্রতিনিধি মোঃ মনসুর আলম।

তিনটি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন- মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা, দেশ টিভির ছোটন সাহা, বাংলা ভিশনের ফয়সল বিন নয়ন, গ্লোবাল টেলিভিশনের মোঃ অনিক আহমদ ও এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন এর মোট ৩৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী বাছাই করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews