1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎‎ ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ধর্ষকের লিঙ্গ কর্তন ভোলার দৌলতখানে যৌতুকের নেশায় গৃহবধুকে পিটিয়ে হত্যা ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

ভোলায় এক ঘন্টার সাঁড়াশি অভিযানে রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা পরিষ্কার 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলার পৌর এলাকায় এক ঘন্টার সাঁড়াশি অভিযানে রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা পরিষ্কার করে দিয়েছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকাল ৪ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইয়েদ মাহমুদ বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত এর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ নৌবাহিনী এবং পুলিশের একটি টিম নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান।

এ সময় তারা শহরের চকবাজার ও নতুন বাজার এলাকার রাস্তার উপর অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন। একই সাথে রাস্তা দখল করে মালামাল রাখার দায়ে বিভিন্ন দোকানদারকে অর্থদন্ড ও তাদের বিভিন্ন মালামাল জব্দ করেন।

একই সময় সদর রোডেও একটি অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউল হক (রাজস্ব)।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ভোলা পৌরবাসী।  তারা বলছেন,  অতীতেও যদি এই ধরনের অভিযান পরিচালনা করা হতো তাহলে দিনের পর দিন শহরের প্রধান সড়কসহ পৌর এলাকার বাজারের বিভিন্ন অলিগলি এভাবে দখলদারদের হাতে দখল হয়ে যেত না। তাই সামনের দিনগুলোতেও এক ধরনের অভিযান অব্যাহত রাখার  জোর দাবি জানান তারা।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত গণমাধ্যমকে জানান, সরকারী রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা পৃথক দুটি অভিযানে ২টি মামলা ও ৪০ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছি। প্রাথমিকভাবে উচ্ছেদ অভিযানের পাশাপাশি তারা যেনো ভবিষ্যতে রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট আর না বসায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের কর্মকান্ডে লিপ্ত হয় তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলো জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট