1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কয়েক হাজার পরিবার ও ফসলি জমি চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় প্রতিবাদ সভা ভোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের ২ কোটি টাকার ফসল নষ্ট, প্রতিবাদে মানববন্ধন ভোলায় অস্ত্র গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজী আটক

ভোলায় কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন ভোলা জেলা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ আব্বাস উদ্দিনের লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, বাংলাদেশের সকল কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যথারীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সাথে অংশগ্রহণ করে আসছিল। এরপর সমাপনী পরীক্ষাও যথারীতি চলমান ছিল।

কিন্তু হঠাৎ করে ১৫-৭-২০০০২৫ তারিখে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে যার মাধ্যমে উল্লেখ করা হয় কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীর জন্য অত্যন্ত দুঃখজনক। অথচ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকই অনুকরণ করে থাকি। হঠাৎ করে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা দিশেহারা। দেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্ডেনে ৭০ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করে আসছে। তাদের এই অনিশ্চিত জীবনে কি ঘটবে এ নিয়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার আশু দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি দেশের শিক্ষার যে সাফল্য সেই সাথে কিন্ডারগার্ডেনের ৬ লক্ষ শিক্ষক ও এর অংশীদার এটা বাংলাদেশ সরকার অস্বীকার করার কোন সুযোগ নেই।

সর্বোপরি আগামী ২০ তারিখের মধ্যে উল্লিখিত প্রজ্ঞাপন বাতিল করে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষার অংশ গ্রহণের সুযোগ দেয়া না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোলার নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আদর্শ অ্যাকাডেমির অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ চৌধুরী, উপাধ্যক্ষ সেলিম রেজা, সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইসরাফির, জেলা কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, জেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার ফজলে রাব্বিসহ বিভিন্ন কিন্ডারগার্ডেনের শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট