মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলার দৌলতখানে কাচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (১০ মে) উপজেলার ১নং বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ জয়নগর আহম্মেদের হাট আলিম মাদ্রাসা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ভাঙা ও মাটির রাস্তা দিয়ে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। বর্ষা মৌসুমে সড়কটি কাদামাটি ও পানিতে কৃষি জমির মতো হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।
বক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। একই সাথে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের বিশেষ করে মাদ্রাসা, স্কুল, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়ায় সকল শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি স্থানীয়দের যাতায়াতের চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সিরাজ ও আনোয়ার উল্লাহ জানান, অধিকাংশ সময়েই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তারা ছাড়া বর্ষায় রাস্তার বিভিন্ন অংশ কাদা হয়ে গাড়িঘোড়ার চাকা আটকে যায়। কোন কোন যানবাহন রেখে দীর্ঘ পথ পায়ে হেঁটে মালামাল নিয়ে পাড়ি দিতে হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, দক্ষিণ জয়নগর আহম্মেদের হাট আলিম মাদ্রাসায় বর্তমানে প্রায় ৬ থেকে ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিনিয়ত কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে। দ্রুত সড়কটি সংস্কার করে পাকা রাস্তা নির্মাণের দাবি জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসী ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের কাছে আবেদন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews