বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার ছেলে ফরহাদকে ঢাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত দেশের বিদ্যুৎ সংকটের নেপথ্যে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের জটিলতা ভোলায় নদীতে পড়ে নিখোঁজ রাকিব ও আমজাদ দুজনেরই মরদেহ উদ্ধার রামপালের কয়লা দরপত্রে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ লালপুরে জিপি টাওয়ারের চোরাই তামার তারসহ এক যুবক আটক বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক

দীর্ঘ ৯ বছর পর ভোলা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ দীর্ঘ নয় বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল্লাহ আল রাসেলকে সভাপতি ও নূর মো. রুবেলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির গঠন করা হয়।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এর যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া আব্দুল্লাহ আল রাসেল সভাপতি ও নূর মো. রুবেল সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাজ্জাদ হোসেন মুন্না, সহ-সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল, ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
যদিও কেন্দ্রীয় ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দীর্ঘ নয় বছর পর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবাগত কমিটির সদস্যরা। তারা বলছেন, বহুদিন পর হলেও নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত মর্যাদা সম্মান। তাই এই সম্মান অক্ষুন্ন রাখতে আমরাও সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য নবাগত ছাত্রদলের কমিটির সদস্যরা কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দকে জানান প্রাণঢালা অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews