রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ভোলার চরফ্যাশনে পান থেকে চুন খসলেই চটে ওঠা মানুষটি চাঁদাবাজি মামলায় কারাগারে ভোলার বোরহানউদ্দিনে গাঁজা চাষে সফলতার হাতছানি ভোলার লালমোহনে বাস চাঁপায় প্রাণ হারালো শিশু মাইশা স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, স্থানীয় বনে অবমুক্ত ভোলা-চরফ্যাশন সড়কে সিএনজি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২ নতুন আরো একটি মামলায় গ্রেফতার ভোলা-৪ এর সাবেক এমপি জ্যাকব

দীর্ঘ ৯ বছর পর ভোলা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ দীর্ঘ নয় বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল্লাহ আল রাসেলকে সভাপতি ও নূর মো. রুবেলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির গঠন করা হয়।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এর যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া আব্দুল্লাহ আল রাসেল সভাপতি ও নূর মো. রুবেল সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাজ্জাদ হোসেন মুন্না, সহ-সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল, ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
যদিও কেন্দ্রীয় ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দীর্ঘ নয় বছর পর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবাগত কমিটির সদস্যরা। তারা বলছেন, বহুদিন পর হলেও নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত মর্যাদা সম্মান। তাই এই সম্মান অক্ষুন্ন রাখতে আমরাও সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য নবাগত ছাত্রদলের কমিটির সদস্যরা কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দকে জানান প্রাণঢালা অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews