মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় প্রতিবাদ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

কামাল মিয়াজী, চরফ্যাশনঃ ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ। মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজিত এক প্রতিবাদ সভায় উপস্থিত সকল সাংবাদিকরা এর নিন্দা ও প্রতিবাদ জানান।

জানা গেছে, চরফ্যাশনের সদ্য যোগদাকৃত ইউএনওর পরিচিতি সভায় চরফ্যাসন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের হলুদ সাংবাদিক ও চাঁদাবাজ আখ্যা দিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তার এমন বক্তব্যের প্রতিবাদ করে কারন জানতে চেয়ে তাকে চিঠি দেয়া এবং ওই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করায় তিনি বাদী হয়ে বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ৭ সাংবাদিকসহ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনকে আসামী করে মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিয়ষটি জানাজানি হলে সাংবাদিক মহলে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় শুরু হয় সাংবাদিকসহ সুশিল সমাজের।

আসামীরা হলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারন সম্পাদক ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি কামাল গোলদার, নির্বাহী সদস্য ও আগামীর সময় পত্রিকার প্রতিনিধি আবু সিদ্দিক ঢ়ারী, প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি জামাল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, চরফ্যাশন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি নোমান সিকদার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন। এ দিকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী’র সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে এক প্রতিবাদ সভায় যোগ দেন উপজেলায় কর্মরত সকল সংবাদ কর্মীরা।

এ সময় বক্তব্যে সাংবাদিকগণ বিএনপি’র সাবেক নেতাকে উদ্দেশ্য করে বলেন, নিজের অপরাধ আড়াল করতে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার অপচেষ্টা করবেন না। এ সময় দ্রুত সময়ের মধ্যে তার দায়ের করা মিথ্যা মামলাটি প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারীদেন সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews