1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‎‎ ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ধর্ষকের লিঙ্গ কর্তন ভোলার দৌলতখানে যৌতুকের নেশায় গৃহবধুকে পিটিয়ে হত্যা ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

ভোলায় অস্ত্র গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় কর্ণফুলী লঞ্চে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজা সহ দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৫ মে) মধ্যরাত ৩ টায় সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীতে অভিযানকালে ঢাকা থেকে দৌলতখানের উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী-১৩ লঞ্চের একটি কেবিন থেকে অস্ত্র গুলি ও মাদকসহ তাকে আটক করা হয়।
কোস্টগার্ড  জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে দৌলতখানের উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী-১৩ লঞ্চের একটি কেবিনে আটককৃত জাকির ফরাজী অস্ত্র মাদক ও গুলি নিয়ে তার নিজ এলাকায় রওনা হয়েছে, এমন এক গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস দল ভোর রাত তিনটার দিকে ইলিশা এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। লঞ্চটি ইলিশা ও তুলাতুলির মধ্যবর্তী এলাকায় আসতেই লঞ্চ থামিয়ে কোস্টগার্ড সদস্যরা লঞ্চে ওঠে তল্লাশি শুরু করেন। এই সময় লঞ্চে জাকিরের কেবিন থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মোঃ জাকির হোসেন ফরাজীকে আটক করা হয়।
জাকির ফরাজী সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া খায়েরহাট এলাকায় বাসিন্দা। তিনি বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি একাধিক মামলার আসামি। একই সাথে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জনের মিডিয়া কর্মকর্তা লেঃ সাব্বির আলম সুজন বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার মেঘনায় অভিযান চালিয়ে কর্ণফুলী-১৩ লঞ্চের একটি কেবিন থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ সন্ত্রাসী জাকির হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট