শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

আজও ভোলাতে প্রবেশ দেড় লাখ লিটার জ্বালানি তেল, এরপরও নেই ২৪ ঘন্টা সার্ভিস

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ আজও ভোলা জেলায় প্রবেশ করেছে দেড় লাখ লিটার জ্বালানি তেল। এরপরও তেলের পাম্প গুলোতে যানবাহনের দীর্ঘ সারী। কোন পম্পেই নেই ২৪ ঘন্টা সার্ভিস। আবার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অধিকাংশ পম্পে চব্বিশ ঘন্টা সার্ভিস বন্ধ রেখেছে। দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকারকে বেকায়দায় ফেলতেই দীর্ঘদিন যাবত একটি চক্র উঠেপড়ে লেগে আছে। এর জন্য প্রশাসনের পাশাপাশি সরকারদলীয় নেতাকর্মীদেরপ উচিত মাঠে কাজ করা। প্রতিটি তেলের পাম্প সহ ডিলার পর্যায়ে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারীর পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া।
যেখানে তেলের কোন সংকট নেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া সত্ত্বেও কেনইবা এতো হাহাকার। তাই ভোলাতে প্রতিদিন যে পরিমাণ তেল আসে তার একটি নমুনা আজকে দিয়ে রাখলাম। এবার ব্যবস্থা নিবে জনগণ……
১/ মিয়াজী স্টোর ১৫ হাজার লিটার ডিজেল
২/ তুবা এন্টারপ্রাইজ ৫ হাজার লিটার পেট্রোল, ১৩ হাজার লিটার ডিজেল।
৩/ ফুলবাগিচা স্টোর ৩০০০ লিটার পেট্রোল ৯০০০ লিটার ডিজেল।
৪/ সোহাগী স্টোর ৫০০০ লিটার পেট্রোল ১০ হাজার লিটার ডিজেল।
৫/এ রহমান এন্ড সন্স, সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার ডিজেল।
৬/ শাহবাজপুর ফুয়েল স্টেশন ৯০০০ লিটার ডিজেল।
৭/ ব্রাদার্স ফুয়েল স্টেশন ৫ হাজার লিটার পেট্রোল, ১৩ হাজার লিটার ডিজেল।
৮/ সৌদিয়া ফিলিং স্টেশন ৪ হাজার লিটার পেট্রোল ১১ হাজার লিটার ডিজেল।
৯/ শামসুদ্দিন এন্ড ব্রাদার্স, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল, ৮ হাজার লিটার ডিজেল।
১০/ মাহবুব ষ্টোর, ১৫ হাজার লিটার ডিজেল।
১১/ মাশা-আল্লাহ ফিলিং স্টেশন, ৩ হাজার লিটার পেট্রোল ৩ হাজার লিটার অকটেন ৬০০০ লিটার ডিজেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews