বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

ভোলা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো ভোলা প্রেসক্লাবের নির্বাচন। এতে সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডাভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল ও সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোটাররা ভোট প্রদান করেন তাদের পছন্দের প্রার্থীকে। সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হয় ভোটগ্রহণ। যদিও সদস্যের মধ্যে ১১ পদের বিপরীতে অংশই নিয়েছে ১৮ জন প্রার্থী। তাতে করে অল্প সবার মধ্যেই শেষ হয়েছে ভোট গ্রহণের কাজ।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক মাতৃছায় প্রতিনিধি মো. সুলাইমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু য়েয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল ও সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানব জমিন পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- ২৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে ৭১ টিভি প্রতিনিধি মো. কামরুল ইসলাম নির্বাচতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা পেয়েছেন ১৯ ভোট। ২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরে আলম ফয়েজ উল্লাহ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এছাড়া বিন প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক পদগুলো বর্তমানে শূন্য রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচন পরিচালনা পরিষদ জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews