শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে Online Stock Trading in Kenya: A Guide for Beginner Investors ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি আমদানির ব্যয় বাড়ছে, সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন কৌশল

রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ আরিফুল ইসলাম রিয়াজকে সভাপতি ও মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের বিএভিএস রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

এতে এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজকে সভাপতি এবং দৈনিক অধিকরন ও ভোলা পোস্ট এর প্রকাশক ও সম্পাদক মোঃ সোহেল সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একই সাথে কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি
হারুন অর রশিদ শিমুল, সহ-সভাপতি দৈনিক ঘোষণা মেহেদী হাসান নোয়াব, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ডিজিটাল এর রিপোর্টার মোঃ হাসনাইন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোলা টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের ভোলা পত্রিকার ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপার্টার মোঃ গোলাম কিবরিয়া।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে রয়েছন, সাপ্তাহিক দ্বীপাঞ্চল এর স্টাফ রিপোর্টার মোঃ আজাদ, পাঠাগার সম্পাদক পদে বাংলার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন, ক্রীড়া সম্পাদক দেশের খবর এর মোঃ হালিম রানা। সাংস্কৃতিক সম্পাদক রাফসান জানি (দৈনিক সোনালী কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিন হোসেন (প্রথম ভোলা), ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন (ভোলা লাইভ নিউজ) এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আরিফ (দৈনিক বাংলাদেশ সমাচার) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিয়ান আরিফ (দৈনিক রুপালী দেশ), আবুল কালাম আজাদ (দৈনিক ভোলা টাইমস্)। ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভোলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews