মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই মারা গেছেন সাড়ে ৩ বছরের শিশু আরিফা। এ ঘটনায় শিশুটির সাথে থাকা তার অভিভাবক সহ পুরো লঞ্চের যাত্রীদের মাঝে কান্নায় ভারী হয়ে ওঠে।
বুধবার সন্ধ্যায় ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার সদরঘাটগামী দোয়েল পাখি-১০ লঞ্চটি যখন মুন্সিগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছায়, তখন লঞ্চের দ্বিতীয় তলায় শিশুটির মৃত্যু হয়।
জানা গেছে, আরিফা দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা আরিফ ও রোজিনা দম্পতির একমাত্র সন্তান। হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল।
শিশুটির মা জানান, চিকিৎসার আশায় রওনা দিলেও পথেই তার সন্তানের মৃত্যু হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো লঞ্চে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, লঞ্চটিতে অসুস্থ রোগীদের জন্য কোনো অক্সিজেন সরবরাহ বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় হয়তোবা শিশুটির জীবন বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে ভোলা ঢাকা রুটের কোন লঞ্চে প্রাথমিক চিকিৎসার কোন ধরনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ সময়ে লঞ্চে বহনকারী রোগীদেরকে পড়তে হয় নানা বিরম্ভনায়। তাছাড়া লঞ্চগুলো ৬-৭ ঘন্টার জার্নিতে যেকোনো লোক অসুস্থ হবে এটি স্বাভাবিক। তাতে করে লঞ্চগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য যতটুকু ব্যবস্থা রাখার দরকার কোন লঞ্চেই তা দেখা যায় না। তাই  লঞ্চগুলোতে নিরাপত্তার জন্য আনসারদের পাশাপাশি চিকিৎসক, নার্স বা ব্রাদার এর সাথে অক্সিজেন সহ জরুরী সেবা নিশ্চিতের দাবি এ রুটে চলাচলকারী লাখ লাখ যাত্রীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews