মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে তিন দিনের পর্যটন উৎসব, অংশ নিচ্ছে ১০ দেশের ২০০ প্রতিষ্ঠান নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার​ Nejlepší zahraniční casino od A do Z: co byste měli vědět, než začnete আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক সরকারী বরাদ্দ সুবিধা বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড​ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক নয় —- ভোলায় স্পিকার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খালে ভোলায় সিএনজি থামাতেই মিলল ৪০ কেজি গাঁজা, আটক-২ জ্বালানি খাতে পুরোনো প্রভাবের নতুন চিত্র বিপিসির নথিতে

ধর্ম নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দনে নেমেই যেটা বললাম। এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি আমরা এক পরিবার। এটাই হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধৈর্য ধরেন, সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews