মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক সরকারী বরাদ্দ সুবিধা বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড​ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক নয় —- ভোলায় স্পিকার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খালে ভোলায় সিএনজি থামাতেই মিলল ৪০ কেজি গাঁজা, আটক-২ জ্বালানি খাতে পুরোনো প্রভাবের নতুন চিত্র বিপিসির নথিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত

লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড​

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু তোলার অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।​

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ তাজমুল আহমেদ (২৮) পিতা মৃত আমিরুল খামারু, গ্রাম: তিলকপুর, থানা: লালপুর, জেলা: নাটোর (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।​ মোঃ রবিন (২৩): পিতা সালাম বিশ্বাস, গ্রাম: মোসলেমপুর, থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়া (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।​ মোহাম্মদ আমিরুল (২২): পিতা মোঃ আনোয়ার, গ্রাম: রহিমপুর, থানা: লালপুর, জেলা: নাটোর (১ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।​ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার) জনাব মোঃ আবির হোসেন।

অভিযানকালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং লালপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews