বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করলেন জেলার তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরন্নবী সহ অফিসের অন্যান্যরা দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন নাটোরের লালপুরে আমবাগানে জুয়ার আসর: টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়ের​ ভোলায় কোনো প্রতিহিংসা নয়, সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে… তথ্য ও সম্প্রচার মন্ত্রী আস্থা ফেরাতে নতুন উদ্যোগ, গুলশানে হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মডেল শাখা Deepfake Nude: Why Quality Per Second is Where It Truly Excels ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ এক যুবক আটক নাটোরের গোপালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন গুরুতর আহত মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো ভোলায় আসছেন আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​

ভোলায় কোনো প্রতিহিংসা নয়, সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে… তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সাথে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
​তিনদিনের সরকারি সফরে বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন তিনি। এ সময় তার গাড়ির বহরটি শহরের নতুনবাজার এলাকায় আসলে সেখানে উপস্থিত তার দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভোলা সফর।
​বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “ভোলার জন্য বরাদ্দকৃত সকল কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। জিআর ও টিআরের কাজ আপনারাই স্থানীয়ভাবে বুঝে নেবেন।” ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, “এই সেতু বাস্তবায়নে আমরা গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব—কারণ ভোলা আমাদের সবার।”
​এর আগে সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে স্বাগত জানাতে সড়কের দুপাশে ফুল হাতে ভিড় জমান হাজারো নেতাকর্মী ও সমর্থক। সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
​সফরসূচি অনুযায়ী, তিনদিনের এই সরকারি সফরের আগামী দুইদিন তিনি ভোলায় অবস্থান করবেন এবং এলাকার বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews