সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক সরকারী বরাদ্দ সুবিধা বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড​ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক নয় —- ভোলায় স্পিকার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খালে ভোলায় সিএনজি থামাতেই মিলল ৪০ কেজি গাঁজা, আটক-২ জ্বালানি খাতে পুরোনো প্রভাবের নতুন চিত্র বিপিসির নথিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত

সরকারী বরাদ্দ সুবিধা বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, সরকারী বরাদ্দ সুবিধা জনসাধারণের মাঝে বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। কোন নেতা, কোন চেয়ারম্যান-মেম্বরের দেওয়া তালিকা অনুযায়ী সরকারী বরাদ্দ সুবিধা বিতরণ থেকে বিরত থাকতে হবে। একটু সময় লাগলেও সবাই বসে তালিকা তৈরী করে সরেজমিনে গিয়ে যাচাই বাছাই শেষে এগুলো বিতরণ করতে হবে।

সোমবার লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার যা দিচ্ছে এগুলো জনগণকে পৌঁছে দিয়ে দেখেন আর কিছুই লাগবে না।’ সরকারী বরাদ্দ বিতরণের ক্ষেত্রে বিগত ১৭ বছরে যে পদ্ধতি চালু রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো নিয়ে জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরী হয়েছে তা ভাংতে হবে।

তিনি আরো বলেন, লালপুরের পদ্মার চর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। কোথাও কোথাও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা লালপুরের মাটিতে ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাইনা। এব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেন।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবীর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews