শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Discovering the Best Online Casino No KYC for Quick and Secure Play Not Gamstop Casinos How They Work and What to Know নাটোরের লালপুরে অবৈধ সার মজুদ, ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা​ Guide to new online casinos not registered with gamstop safely অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: তদন্তেই হোক সত্য-মিথ্যার ফয়সালা ফ্যাসিস্টরা মিডিয়ার উপর নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি…তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ  ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করলেন জেলার তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরন্নবী সহ অফিসের অন্যান্যরা দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন নাটোরের লালপুরে আমবাগানে জুয়ার আসর: টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়ের​

নাটোরের লালপুরে অবৈধ সার মজুদ, ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা​

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে সার মজুদের দায়ে চার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।​

প্রশাসন সূত্রে জানা যায়, অতিমুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুদ গড়ে তুলছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আবেদ মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। আইন অমান্য ও অবৈধ মজুদের অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এবং ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী অভিযুক্ত চার ব্যবসায়ীকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।​

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি ও ভোগান্তিতে ফেলার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। সারের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।​

অভিযানে লালপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং লালপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews