ফ্যাসিস্টরা মিডিয়ার উপর নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি…তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩
বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও রক্ষা পাবেন না। যেমন ফ্যাসিস্ট রক্ষা পায়নি। অনেক সাংবাদিকের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এবং মামলা দেয়া হয়েছে। অনেক মিডিয়া কেড়ে নেয়া হয়েছে। তিনি তার পরেও কি রক্ষা পেয়েছেন?
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি সাংবাদিক এবং সংবাদপত্রের বিষয় সবসময়ই উন্মুক্ত। কাউকে জোড় পূর্বক প্রেসার করে ভালো বানানো যায় না। যে ভালো হয় তার নিজের থেকেই ভালো হবে। এক্ষেত্রে সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নে পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি। সরকারের সকল বরাদ্দ গুলো জনগণের উন্নয়নের জন্য আসে সেগুলো ঠিকমতো বিতরণ এবং টেকসই উন্নয়নে কাজে লাগে কিনা সে বিষয়েও আপনারা নজর দিবেন। মনে রাখবেন অযথা ওহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়।
তিনি আরো বলেন, তরুণ সমাজকে রক্ষার জন্য মাদককে একযোগে নির্মূল করতে হবে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এলাকা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদককে নির্মল করতে হবে। অন্যথায় আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না।
মন্ত্রী আরো বলেন, আমি আগেও বলেছি এখনও বলি, আমি আপনাদের সন্তান হিসাবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা-মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান। আমি ভোলার উন্নয়নের সকলকে নিয়েই কাজ করব। আমার কাছে কোন দল মত নেই। আমি সবার-সবাই আমার। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন সবকিছুই হবে। তবে সেটা একটা নিয়ম তান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে হবে।
সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, দৈনিক আজকের গলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, রবিন সাংবাদিক আবু তাহের, বিজেপি’র জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী, ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজি। মতবিনিময় সভায় ভোলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।