ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ এক যুবক আটক
প্রকাশিত:
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
১
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ নাহিদ নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাহিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি সরকারি পিস্তল। আটক নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।
দৌলতখান থানার (এসআই) রাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাহিদকে আটক করে। অভিযানে তার কাছ থেকে একটি সরকারি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ আগস্টের দেশের বিভিন্ন জেলার পুলিশের উপর হামলার ঘটনার পাশাপাশি থানা ও পুলিশের হাত থেকে লুটে নেয়া অস্ত্রের মধ্যে এটি একটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, সরকারি পিস্তলসহ নাহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।