বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ এক যুবক আটক নাটোরের গোপালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন গুরুতর আহত মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো ভোলায় আসছেন আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার

ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ এক যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ নাহিদ নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার  (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাহিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি সরকারি পিস্তল। আটক নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।
দৌলতখান থানার (এসআই) রাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাহিদকে আটক করে। অভিযানে তার কাছ থেকে একটি সরকারি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ আগস্টের দেশের বিভিন্ন জেলার পুলিশের উপর হামলার ঘটনার পাশাপাশি থানা ও পুলিশের হাত থেকে লুটে নেয়া অস্ত্রের মধ্যে এটি একটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, সরকারি পিস্তলসহ নাহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews