মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুবআলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। ডুবে গেছে চরাঞ্চলের একমাত্র যোগাযোগের পাকা সড়ক। এতে বাঘার চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর, দাদপুর, চকরাজাপুর ও কালিদাসখালীসহ পদ্মার গর্ভে থাকা ১৫টি চরের বাসিন্দারা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

​সোমবার সকালে চকরাজাপুর-খয়েরহাট খেয়াঘাট সড়কের মাঝামাঝি এলাকায় পাকা রাস্তার ওপর দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বাড়ছে। ইতোমধ্যে চকরাজাপুর-খয়েরহাট সড়কের বেশ কিছু অংশ তলিয়ে কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে। ঝুঁকি নিয়েই চরাঞ্চলের মানুষকে এই পানির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।​

চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, রাস্তার ওপর হাঁটুসমান পানি বয়ে গিয়ে এখন লোকালয়ে ঢুকছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এসব চরের মানুষের আশঙ্কা—পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দ্রুতই বসতবাড়িতে পানি ঢুকে পড়বে।​চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, “চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের অধিকাংশ মানুষই খেটে খাওয়া ও ভূমিহীন। প্রতিবছর বর্ষায় পানি বাড়লেই এখানে ভাঙন ও প্লাবনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত কয়েক বছরে পদ্মার ভয়াবহ ভাঙনে সহস্রাধিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও বিজিবি ক্যাম্পসহ হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গেছে।”​পদ্মার পানি আরো বাড়ার আগেই ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার এবং ১৫টি চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় ও সার্বিক নিরাপত্তায় অবিলম্বে সরকারি ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নদীপাড়ের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews