1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কয়েক হাজার পরিবার ও ফসলি জমি চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় প্রতিবাদ সভা ভোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের ২ কোটি টাকার ফসল নষ্ট, প্রতিবাদে মানববন্ধন ভোলায় অস্ত্র গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজী আটক ভোলায় পুলিশ কনস্টেবলের মেয়ে এসএসসি পরীক্ষার্থী চৈতির ঝুলন্ত মরদেহ উদ্ধার দীর্ঘ ৯ বছর পর ভোলা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা ভোলায় মাদক নির্মূলে মসজিদ ভিত্তিক কমিটি গঠন

ফেরির অপেক্ষায় নষ্ট হচ্ছে ট্রাক বোঝাই তরমুজ, বড় ধরনের লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার পারভেজঃ ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসের চাপ ও তীব্র ফেরি সংকটে ভোলার ইলিশা ফেরিঘাটে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। দিনের পর দিন আটকা পড়ে থাকা পণ্যবাহী ট্রাকে বোঝাই তরমুজ পচে যাচ্ছে, আর এতে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় দুই কিলোমিটারজুড়ে ট্রাকের দীর্ঘ সারি। অধিকাংশ ট্রাকেই তরমুজ বোঝাই। অনেক চালক তিন থেকে চার দিন ধরে অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেন না।
চরফ্যাশনের চরকলমি এলাকা থেকে আসা ট্রাকচালক মো. ফিরোজ বলেন, “দুই হাজারের বেশি তরমুজ নিয়ে তিন দিন আগে ঘাটে এসেছি। এখনো পার হতে পারিনি। তরমুজ থেকে পানি বের হচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে।”
একই অভিযোগ করেন ট্রাকচালক আবুল হোসেনসহ আরও কয়েকজন। তারা জানান, “একদিকে খাওয়া-দাওয়ার কষ্ট, অন্যদিকে তরমুজ নষ্ট হয়ে ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। আমরা ভাড়াও পাবো কিনা তা নিয়ে অনিশ্চয়তায় আছি।”
এদিকে অভিযোগ উঠেছে, ফেরিতে উঠতে ঘাট ইজারাদারের লোকজনকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে হয়রানি ও কখনো মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি চালকদের।
তরমুজ চাষী মো. আলাউদ্দিন বলেন, ধারদেনা করে তরমুজ চাষ করেছেন। ভালো দামের আশায় নিজেই চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দুই দিন ধরে ঘাটে আটকা পড়ে আছেন। “আর এক-দুই দিন থাকলে বিক্রির মতো তরমুজ থাকবে না,”—হতাশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ইলিশা ঘাট ব্যবস্থাপক মো. কাওছার হোসেন বলেন, “ঈদের কারণে যাত্রীবাহী বাসের চাপ বেশি থাকায় সেগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে। ফলে পণ্যবাহী ট্রাক কম পারাপার হচ্ছে।”
তিনি আরও জানান, এই রুটে চলাচলকারী চারটি ফেরির মধ্যে একটি বিকল রয়েছে, যা মেরামতাধীন। পাশাপাশি নতুন একটি ফেরি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট