সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আমির হোসেন লালমোহন পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মহসিন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে শহরের কে জাহান মার্কেটের কে জাহান হোটেলের তৃতীয় তলায় ২০২ কক্ষটি বুকিং নেন আমির হোসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তার কোন সারা শব্দ পাইনি কেউ। অবশেষে রাত সাড়ে ১১ টার দিকে হোটেল কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ ও ভিতরে অন্ধকার দেখে তারা দরজার নক করতে থাকেন। কোন ধরনের সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ সদর মডেল থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার দিয়ে ঝুলে আছে তার নিথর মরদেহ। এরপর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয় ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে।

প্রাথমিকভাবে তার সুরতাহাল রিপোর্টে শরীরের কোন অংশে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাই এখনো নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন বা কি কারণে এই মৃত্যু তা এখনো তারা নিশ্চিত করতে পারেননি। তবে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের পর হয়তোবা জানা যাবে ঘটনার মূল রহস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews