রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু স্বাক্ষরিত এক নোটিশে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের এই তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ ও ৩ ডিসেম্বর এই দুইদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৪ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান—সবই অনুষ্ঠিত হবে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমাদানের সময় প্রতিটি প্রার্থীকে অবশ্যই এসোসিয়েশনের ভোটার পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা, আর অন্যান্য পদের জন্য ১ হাজার টাকা। মনোনয়ন ফি অফেরতযোগ্য।

নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে— সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।

এদিকে নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ভোলা প্রেসক্লাব সহ এর আশেপাশে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত প্রেসক্লাবের পাশের দোকান গুলোতে চলে চায়ের আড্ডা। প্রার্থীর ভোটারদের সাথে ভোট নিবেদনের পাশাপাশি করে যাচ্ছেন বিভিন্ন ধরনের কুশল বিনিময়। দীর্ঘদিন পর হলেও ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিয়ে সকলের মধ্যেই দেখা দিয়েছে আনন্দ উল্লাস।

তাই ভোটারদের সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews