1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎‎ ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ধর্ষকের লিঙ্গ কর্তন ভোলার দৌলতখানে যৌতুকের নেশায় গৃহবধুকে পিটিয়ে হত্যা ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

ভোলায় গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। রোববার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গুণী শিক্ষক নির্বাচন করা হয়।

এতে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা ভোলা জেলার গুণী প্রধান শিক্ষক হিসাবে মনোনিত হয়েছেন।

প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার প্রধান শিক্ষকরা অংশ গ্রহণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। আগামীকাল ১৭ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন এই গুণী শিক্ষক।

জেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বরিশাল বিএড কলেজ থেকে বিএড এবং ভোলা পিটি আই থেকে সি ইন এড ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে গণ চীনে শিক্ষা সফর করেন। এছাড়া তাঁর যোগ্য নেতৃত্বে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮ ও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

গুণী এই প্রধান শিক্ষক সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এবং উপজেলা শিক্ষা কমিটির সদস্য। সাহিদা আক্তার সুমনা ভোলার সিনিয়র সাংবাদিক ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার এবং ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম এম সির প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন।

এছাড়া সহকারী শিক্ষক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা পারভীন জুঁই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট