মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

মনপুরায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার মনপুরায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ কারেন্ট সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) মনপুরার হাজিরহাট ইউনিয়নের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এলাকা থেকে জাল সহ তাদেরকে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হাজিরাট এলাকায় মোটরসাইকেল আরোহীদের সন্দেহ হলে সন্দেহজনকভাবে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে কয়েকন্দেল কারেন্ট জল উদ্ধার করা হয়। যার পরিমাণ ৫ হাজার মিটার। এমনকি বাজার মূল্য প্রায় টাকা ১ লক্ষ ৭৫ হাজার।

এ সময় আটক করা হয় ০৭নং ওয়ার্ড সাদীর হাট এর বাসিন্দা মোটরসাইকেল চালক মোঃ ইসমাইল হোসেন (৩০) এবং আরোহী মোঃ ইয়াকুব আলী (২৭)।

পরবর্তীতে, জব্দকৃত জালসমূহ মনপুরা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং আটককৃতদেরকে পুনরায় অবৈধ কারেন্ট জাল ক্র‍য় বা বিক্রয় না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews