বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

মনপুরায় বজ্রপাতে একজন কাকড়া চাষী, ১১টি গরু ও ১টি মহিষের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন চন্দ্র দাস (৫০) নামে একজন কাকড়া চাষীর মৃত্যু হয়েছে। একই ভাবে মারা গেছে ১১টি গরু ও একটি মহিষ। সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত টানা এক ঘন্টা মুহু মুহু বজ্রপাতে উপজেলার কলাতলী চরে কাঁকড়া চাষীর মৃত্যু হয়। এর বাহিরেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের গাছপালা ও ফসলের জমি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে দুপুর তিনটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এরপর পরপরই শুরু হয় বিকট শব্দে একের পর এক বজ্রপাত। কেঁপে ওঠে পুরো মনপুরা উপজেলা। এ সময় কলাতলী ৪নং ওয়ার্ডের রমেশ চন্দ্র দাসের কাকড়ার খামারে কাজ করা অবস্থায় তার পুত্র কাঁকড়া চাষী জীবনচন্দ্র দাশের মৃত্যু হয়। একইভাবে উপজেলার সাকুচিয়া, হাজিরহাট সহ আরো কয়েকটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির বলেন, মনপুরার ইতিহাসে এরকম বজ্রপাত আর কখনই হয়নি। তিনটা থেকে শুরু হওয়া চারটা পর্যন্ত টানা এক ঘন্টার বজ্রপাতে এক ব্যক্তি সহ ১১ টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। যা মনপুরার ইতিহাসে অতীতে কখনই এই ধরনের ঘটনা ঘটেনি। পাশাপাশি বহু পরিবারের শিশুদের শ্রবণশক্তিরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews