1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় কোস্টগার্ড’র অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক ভোলা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন ভোলায় নারীর ট্র্যাভেল ব্যাগে মিললো ১২ কেজি গাঁজা চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই শিশুর মৃত্যু ভোলায় মৎস্য চাষে আমির হোসেনের ভাগ্য বদল, পেয়েছেন জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও বিভিন্ন পুরস্কার  ফেরির অপেক্ষায় নষ্ট হচ্ছে ট্রাক বোঝাই তরমুজ, বড় ধরনের লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা ভোলায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘর, ঈদের আগে চরম বিপাকে উপকূলবাসী ঈদে ঘুরমুখো মানুষের যাতায়াতে থাকছে পুলিশের ফ্রি বাস সার্ভিস আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তায় কোস্টগার্ডের বিশেষ টহল  ভোলায় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা মূলক সভা বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই লক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশ নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন নিয়েও করছে নানান তাল বাহানা। যেহেতু বিএনপি একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেই এই পর্যন্ত এসেছে, তাই কোন ষড়যন্ত্রই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে কোন ভাবেই পিছু হটাতে পারবেনা। নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেনো আগামী ফেব্রুয়ারিতে দেশের মাটিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে বলে জানান তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, সহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, ফজলুল রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, জামাল উদ্দিন লিটন, তরিকুল ইসলাম কায়েদ, হেলাল উদ্দিন, আব্দুল কাদের সেলিম, আসিফ আলতাফ, মিজানুর রহমান মাসুদ, মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ।

এর আগে শহরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন গুলো থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন জেলা বিএনপির কার্যালয়ের সামনে। এতে করে মিছিলে মিছিলে পুরো কার্যালয় সহ এর আশেপাশের এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।
পরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে বের হয় বিশাল এক বর্ণনাঢ্য রেলী। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট