1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কয়েক হাজার পরিবার ও ফসলি জমি চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় প্রতিবাদ সভা ভোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের ২ কোটি টাকার ফসল নষ্ট, প্রতিবাদে মানববন্ধন ভোলায় অস্ত্র গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী জাকির ফরাজী আটক

ভোলার দৌলতখানে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানের উপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথের উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাদের ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর সহ ছিনিয়ে নেয় হাতে থাকা মাইক্রোফোন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন।

এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী সাংবাদিক।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজসহ কয়েকজন তাদের বাড়িতে সাংবাদিক প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগে বলা হয়, সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপলকে উদ্দেশ্য করে তারা অকথ্য ভাসায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি ধাক্কাদিয়ে বাড়ির বাইরে এনে রাস্তার ওপর ফেলে দেয়।

ভুক্তভোগী সাংবাদিক নাসির লিটন আরও অভিযোগ করেন, রাসেল ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল কাজি সাংবাদিককে মেরে ফেলার কথা বলে প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা (মডেল নংAG-AC9OEN) কেড়ে নিয়ে তা ভেঙ্গে ফেলে। কেড়ে নেয় তাদের হাতে থাকা মাইক্রোফোনও।

এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিন লিটন থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে হামলা ও হুমকির শিকার হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানাই।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সময় টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার ফারুক হোসেন তালুকদার বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খুবই দুঃখজন। আমরা সাংগঠনিকভাবে এই ঘটনার তদন্ত করে অবশ্যই এর সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট