বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ

জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব গ্রহণ করলেন ভোলার কৃতি সন্তান আজহারুল হক

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলার কৃতি সন্তান ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল হক জেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন। রোববার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভোলা, বরিশাল, বরগুনা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি একই সঙ্গে ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউট থেকে গ্রাফিক্সে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিএড কলেজ থেকে এমএড ডিগ্রীধারী আজাহারুল হক ভোলার কাচিয়া মিয়া বাড়ী পরিবারের সদস্য এবং ইলিশা নাদের মিয়া পরিবারের দোহিত্র।

তিনি ভোলা বিজেপির সাবেক সভাপতি মরহুম আব্দুল্লাহ আল মামুন খসরু মিয়ার ছোট ভাই এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর মেঝ ভাই।

ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা এবং ১ ছেলের জনক। তার বড় মেয়ে আসফিয়া হক আফিন পেশায় একজন চিকিৎসক।

এদিকে আজাহারুল হক ভোলা জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পাওয়ায় ভোলার শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজ তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews