সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলায় নৌ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলায় নৌ বাহিনীর পৃথক দুটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার সকালে ভোলা সদর ও বোরহানউদ্দিন পৌরো এলাকা থেকে এ সকল সিগারেট জব্দ করা হয়।

নৌবাহিনী জানান, দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আসা এ ধরনের সিগারেটের জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। এমন এক গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে ভোলা পৌর এলাকার সার্কুলার রোডের এক ঘরে নৌ বাহিনীর একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।

একইভাবে তারা অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজারে আইনজীবী আজম কাজী’র ল’চেম্বার থেকে একই ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেন।

ঘটনাস্থলে থাকা নৌবাহিনী সাব লেফটেন্যান্ট সাকলাইন মাহমুদ অনিন্দ্য জানান, দেশব্যাপী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদক, অস্ত্র সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে নৌবাহিনী পক্ষ থেকে চলমান অভিযানের অংশ হিসেবে সকালে পৌর এলাকার সার্কুলার রোডে এবং বোরহানউদ্দিন পৌর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে মজুদকৃত বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো স্থানীয় থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত সিগারেট আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews