বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে ভোলার ছেলে ফরহাদকে ঢাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত দেশের বিদ্যুৎ সংকটের নেপথ্যে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের জটিলতা ভোলায় নদীতে পড়ে নিখোঁজ রাকিব ও আমজাদ দুজনেরই মরদেহ উদ্ধার রামপালের কয়লা দরপত্রে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ লালপুরে জিপি টাওয়ারের চোরাই তামার তারসহ এক যুবক আটক

হানিফ ফ্লাইওভারের সংঘর্ষে প্রাণ গেলো তরুণের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় সিয়াম (১৮) নামে এক তরুণ গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন। পরে তার মরদেহ অটোরিকশায় করে নিয়ে চলে যান তারা।

সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আর ভেতরে ঢুকিনি। মরদেহ অটোরিকশায় করে বাসায় নিয়ে আসি। তিনি জানান, সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। বর্তমানে সে মাতুয়াইলে থাকতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews