শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামপালের কয়লা দরপত্রে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ লালপুরে জিপি টাওয়ারের চোরাই তামার তারসহ এক যুবক আটক বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক নাটোরের লালপুরে আখের ভালো ফলন হলেও পোকামাকড়ের আক্রমণে চাষীদের বাড়ছে দুশ্চিন্তা​ মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে

লালপুরে জিপি টাওয়ারের চোরাই তামার তারসহ এক যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে গ্রামীনফোন টাওয়ারের চোরাইকৃত তামার তার উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ গৌতম কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮:০০ ঘটিকার সময় এক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে লালপুর থানাধীন আঙ্গারীপাড়া মৌজাস্থ জনৈক মাহাবুব আলমের লিজকৃত জমিতে অবস্থিত গ্রামীনফোন টাওয়ার থেকে তামার তার চুরির সময় হাতেনাতে মোঃ রবিন হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত রবিন আঙ্গারীপাড়া গ্রামের মোঃ মজনু আলীর ছেলে।
​অভিযানকালে পুলিশ টাওয়ার থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করতে সক্ষম হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ (১২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews