মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার​ Nejlepší zahraniční casino od A do Z: co byste měli vědět, než začnete আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক সরকারী বরাদ্দ সুবিধা বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড​ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক নয় —- ভোলায় স্পিকার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খালে ভোলায় সিএনজি থামাতেই মিলল ৪০ কেজি গাঁজা, আটক-২ জ্বালানি খাতে পুরোনো প্রভাবের নতুন চিত্র বিপিসির নথিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ 

নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার​

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী , লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মোঃ নাজমুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

​গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে লালপুর থানার গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন ‘মকসেদ শপিং কমপ্লেক্স’-এর সিঁড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত নাজমুল হোসেন লালপুর থানার পোকন্দা (পূর্ব) গ্রামের মোঃ ইব্রাহীম হোসেনের ছেলে।

 

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে মকসেদ শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। এ সময় নাজমুলকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews