সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

তজুমদ্দিনে বাড়ি যাওয়ার পথে যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার তজুমদ্দিনের চাঁদপুরে মো. সেলিম (৪৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করলো স্থানীয় সন্ত্রাসীরা। শনিবার গভীর রাতে বাড়ি যাওয়ার সময় তাকে তুলে নিয়ে নিয়ে পিটিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে তার বাড়ির সামনের একটি দোকানে ফেলে রাখা হয়। রোববার (৩০ নভম্বর) বিকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী ঝরনা বেগম জানান, দীর্ঘদিন পর শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তার আমি চট্রগ্রাম থেকে ভোলায় আসেন। এরপর রাতে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। রাতভর নির্যাতন করে গুরুতর অবস্থায় বাড়ির সামনে রাস্তার পাশে একে দোকানে তাকে ফেলে রেখে যায়। সকালের দিকে খবর পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। এরপর বিকাল ৩ টা ৪০ মি. ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিমের হাত, পা, ঠোট সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ক্ষত চিহ্ন ছিলো।
নিহতের স্ত্রী আরো জানান, পূর্ব শত্রুতার কারণে একই এলাকার সন্ত্রাসী আনোয়ার হাওলাদার, সিরাজ, রায়হান, রহিম, হাসেম ও নিরব তাকে পিটিয়ে হত্যা করেছে। তারা সকলেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত জানান তিনি।
যদি এই ঘটনা অভিযুক্ত সকলে পালিয়ে যাওয়ায় তাদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইমরান জানান, ভর্তির পর তারা যথাযথা চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু তার শরীরে ক্রমাগত অবনতি ঘটতে থাকে। বিকাল ৩ টা ৪০ মি মারা যান।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জারিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews