সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​ ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী

দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখানঃ ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে সিনিয়র স্টাফ নার্স নুসরাতের বিরুদ্ধে। এ ঘটনায় প্রসূতি পরিবারের সদস্যরা হাসপাতালে হট্টগোল শুরু করেন। পরে কান্নায় ভেঙে পড়ে নার্সের বিচারের দাবি জানান স্বজনরা।

রোববার (২৩ আগস্ট) রাতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রোগীর স্বজন ও নার্সের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নবজাতকের পরিবারের অভিযোগ, রোববার বিকেলে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বসরুদ্দি বাড়ির রুবেলের স্ত্রী তানজিলা বেগমের প্রসবব্যথা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের দাবি, জরুরি বিভাগের চিকিৎসক আলট্রাসনোগ্রাম না করেই সিনিয়র স্টাফ নার্স নুসরাত প্রসব করানোর উদ্যোগ নেন।

প্রসূতির দেবর মো. ইমন অভিযোগ করে বলেন, প্রসবের একপর্যায়ে নবজাতকের শরীরের কিছু অংশ বের হলেও বাকি অংশ বের হচ্ছিল না। পরে টানাহেঁচড়া করে শিশুটিকে বের করার পরপরই তার মৃত্যু হয়। তার অভিযোগ, রোগীর শারীরিক অবস্থা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই প্রসবকক্ষে পাঠানো হয়েছিল।

নবজাতকের নানিও ক্ষোভ প্রকাশ করে বলেন, নার্স যদি স্বাভাবিকভাবে প্রসব করাতে না পারেন, তাহলে কেন চেষ্টা করা হলো এবং কেন উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়নি,এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়।

এদিকে, জরুরি বিভাগের চিকিৎসক ইমতিয়াজ বলেন, প্রসূতি তানজিলা বেগমের কাছে তিন-চার সপ্তাহ আগের একটি আলট্রাসনোগ্রাম রিপোর্ট ছিল। সে কারণে তিনি নতুন করে আলট্রাসনোগ্রাম পরীক্ষা দেননি বলে জানান। তবে রোগীর বর্তমান শারীরিক অবস্থা যাচাই না করে কেন তাকে ডেলিভারি রুমে পাঠানো হলো—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে রোগীর পরিবারের সদস্য ও অভিযুক্ত নার্স নুসরাতের বক্তব্য শোনেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমানকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews