মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​ ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী

লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী, লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে দ্রুতগামী স্যালোচালিত ট্রলির ধাক্কায় শাহজাহান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই স্যালোচালিত ট্রলির চালক সবুজ আলীকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।​ আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় লালপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইক আট্টিকা আমড়াতলা এলাকায় সড়কের পাশে থামিয়ে চালক শাহজাহান বৃষ্টির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক শাহজাহান ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​ দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করে লালপুর থানা পুলিশে সোপর্দ করেন।​ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িচালক সবুজ আলী পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews