রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

স্ত্রীর মরদেহ হাসপাতলে রেখে স্বামী লাপাত্তা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ স্ত্রী জরিনা বেগম (২০) মরদেহ হাসপাতালে রেখে স্বামীসহ লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন। ঘটনা কি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে। গৃহবধূর এমন এক রহস্যজনক মৃত্যু নিয়ে পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বামী শরীফের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম একই এলাকার সিরাজ পাটোয়ারীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে জরিনা বেগম বিষপান করেছেন—এমন দাবি করে স্বামী শরীফ ও শ্বশুর তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বামী ও শ্বশুর কৌশলে লাশ হাসপাতালেই ফেলে রেখে উধাও হয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের বাবা সিরাজ পাটোয়ারী জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে শরীফের সঙ্গে জরিনার বিয়ে হয়। বিয়ের প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে চরম কলহ চলছিল। বিষয়টি জরিনা মুঠোফোনে তাকে একবার জানিয়েছিলেন। তবে কী কারণে মেয়ের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মৃত্যুর পর স্বামী ও শ্বশুরের এভাবে পালিয়ে যাওয়ার ঘটনাটিকে তিনি অত্যন্ত রহস্যজনক বলে উল্লেখ করেছেন।

এদিকে, স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক নির্যাতনের জেরে জরিনা আত্মহত্যা করে থাকতে পারেন, অথবা তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে কি না—সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের সবাই পলাতক থাকায় স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

এ বিষয়ে দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান সিকদার জানান, “ঘটনাটি বেশ রহস্যজনক। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews