শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে গৃহবধূর স্বামী মোক্তার হোসেনকে দোষী সাব্যস্ত করে তার মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের।

এর আগে ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, মোক্তার হোসেনের সাথে পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আফজুন বেগম। প্রায় ১৫ বছরের সাংসারিক জীবনে দুই সন্তান রয়েছে। কিন্তু আসামি মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতেন,এবং বিষয়টি তিনি তার বড় বোনকে জানালে তিনি প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আফজুন বেগমকে তার স্বামী প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন চালাতো এবং হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মোক্তার হোসেন ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ভোলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো.তৈয়ব বলেন,এ মামলায় আসামি তার স্ত্রীকে গলাটিপে নির্মমভাবে হত্যা করেছে বলে শিকার করেছেন। মামলাটি তদন্ত হয়েছে এবং আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। স্বাক্ষী এবং নিহতের ময়নাতদন্তের রিপোর্টসহ সকল বিষয় পর্যালোচনা করে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews